লাল বলের ক্রিকেটে আসছে নতুন নিয়ম
আসন্ন ২০২৬-২৭ মৌসুম থেকে ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকটি নতুন খেলার নিয়ম চালুর পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) প্রস্তাবিত এসব পরিবর্তন বিসিসিআই তাদের নতুন মৌসুমের প্লেয়িং কন্ডিশনে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে।