নান্নু-রাজ্জাকদের হেসেখেলে হারাল আশরাফুল-রফিকরা
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ১৬ ডিসেম্বরের বিশেষ ম্যাচে মিনহাজুল আবেদীন নান্নু ও আব্দুর রাজ্জাকদের শহীদ জুয়েল একাদশকে ৩৮ রানে হারিয়েছে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন শহীদ মুশতাক একাদশ।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ১৬ ডিসেম্বরের বিশেষ ম্যাচে মিনহাজুল আবেদীন নান্নু ও আব্দুর রাজ্জাকদের শহীদ জুয়েল একাদশকে ৩৮ রানে হারিয়েছে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন শহীদ মুশতাক একাদশ।
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রীতি ম্যাচের আয়োজন করেছে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। অদম্য ও অপরাজেয়, এ দুই দলের মধ্যে হবে ম্যাচটি। ম্যাচের আগে মেহেদী হাসান মিরাজের অদম্য দলকে হুমকি দিয়ে রাখলেন অপারেজয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বিজয় দিবস উপলক্ষ্যে প্রতি বছরই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ খেলেন মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট ও মোহাম্মদ রফিকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে প্রতি বছরের ন্যায় আগামী ১৬ ডিসেম্বর খেলবেন তারাও। তবে একই দিন বিকেলে খেলতে দেখা যাবে জাতীয় দলে থাকা বর্তমান ক্রিকেটারদেরও।
শচীন টেন্ডুলকারকে বোল্ড করে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন মোহাম্মদ রফিক। ২০০৭ সালে ক্রিকেট ছাড়ার আগে বাঁহাতি স্পিনে প্রতিপক্ষে ব্যাটারদের ভুগিয়েছেন বেশ ভালোভাবেই। বয়স বেড়েছে, ক্রিকেটও ছেড়েছেন দেড় দশকের বেশি সময় আগে। তবে এখনও রফিকের সেই বাঁহাতি স্পিনের ধার কমেনি। মিরপুরে বিজয় দিবস উপলক্ষ্যে সাবেক ক্রিকেটারদের প্রদর্শনী ম্যাচে দারুণ বোলিংয়ে নিয়েছেন হান্নান সরকার ও আব্দুর রাজ্জাকের উইকেট।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রদর্শনী ম্যাচের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখানে মুক্তিযুদ্ধে শহীদ ক্রিকেট সংগঠক মুশতাক ও ক্রিকেটার জুয়েলের নামে দুটি দলের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা।