খাবার নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন দর্শকরা
স্টেডিয়ামে খেলা দেখতে আসা সমর্থকদের জন্য খাবার নিয়ে ভোগান্তি নতুন কিছু নয়। মানহীন খাবারের পাশাপাশি বাইরের চেয়েও কয়েকগুন বেশি দামে বিক্রি করা হয় তাদের কাছে। এসব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে জানতে চাওয়া হলেও বারংবার সমাধানের আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। তবে কয়েক বছর পেরিয়ে গেলেও সমর্থকদের খাবারের ভোগান্তি কমাতে পারেনি বিসিবি।