৬৫০ উইকেটের মাইলফলকে রশিদ
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৬৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন আফগানিস্তানের রশিদ খান। ইংল্যান্ডে চলমান দ্য হান্ড্রেড টুর্নামেন্টে এমন কীর্তি গড়েছেন আফগান এই লেগস্পিনার।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৬৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন আফগানিস্তানের রশিদ খান। ইংল্যান্ডে চলমান দ্য হান্ড্রেড টুর্নামেন্টে এমন কীর্তি গড়েছেন আফগান এই লেগস্পিনার।
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিয়েছিলেন লকি ফার্গুসন। তবে তিনি এখনও নিউজিল্যান্ডের হয়ে খেলা চলিয়ে যেতে চান। পাশাপাশি বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলে বেড়াতে চান। এই কিউই পেসার দুটোর মধ্যে ভারসাম্য খুঁজছেন।
ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের মালিকানায় রয়েছে একাধিক ভারতীয় প্রতিষ্ঠান। তাদের দলে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে দেখা যাবে কিনা তা নিয়ে জোর গুঞ্জন ছিল। তবে সব গুঞ্জন ও ধোঁয়াশা পেছনে ফেলে মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে দলে ভিড়িয়েছে নর্দান সুপারচার্জার্স।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার আশায় গত বছরের নভেম্বরে আইপিএলের মেগা নিলামে নাম দিয়েছিলেন জেমস অ্যান্ডারসন। তবে ইংল্যান্ডের সাবেক পেসারকে দলে নিতে আগ্রহ দেখায়নি আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজি। যদিও চলতি বছরের জুনে ভাইটালিটি ব্লাস্ট দিয়ে প্রায় ১১ বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে বল হাতে আলো ছড়িয়েছেন তিনি। ল্যাঙ্কাশায়ারের হয়ে দারুণ পারফরম্যান্সে প্রথমবারের মতো সুযোগ মিলেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার। দ্য হান্ড্রেডের আগামী আসরে ম্যানচেস্টারের হয়ে খেলবেন ৪৩ বছর ছুঁইছুঁই ইংলিশ এই পেসার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন ফাফ ডু প্লেসি। একই ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন সাউদার্ন ব্রেভের হয়ে দ্য হান্ড্রেডে খেলার কথা ছিল সাউথ আফ্রিকার সাবেক ব্যাটারের। তবে কুঁচকির চোটের কারণে ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি। ডু প্লেসির বদলি হিসেবে জেসন রয়কে দলে নিচ্ছে সাউদার্ন। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকইনফো।
দ্য হান্ড্রেডের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফটের জন্য নিবন্ধন করেছিলেন ইংল্যান্ডের ২৭০ ক্রিকেটার। পাশাপাশি ৩৫০ বিদেশি ক্রিকেটারও নিজেদের নাম লিখিয়েছিলেন। রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, রশিদ খানের মতো তারকা ক্রিকেটারদের দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। তবে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার প্লেয়ার্স ড্রাফট থেকে দল পাননি।
দ্য হান্ড্রেডের নতুন মৌসুমের আগে হওয়া প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছেন রাচিন রবীন্দ্র, নূর আহমদ, হেনরিখ ক্লাসেন, ডেভিড ওয়ার্নার, ট্রেন্ট বোল্ট ও কেন উইলিয়ামসনের মতো তারকা ক্রিকেটাররা। প্লেয়ার্স ড্রাফটের জন্য নিবন্ধন করেছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান, লিটন দাস, রিশাদ হোসেনরাও। ২৯ ক্রিকেটার নিবন্ধন করলেও বাংলাদেশের কাউকে দলে নিতে আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিরা।
দ্য হান্ড্রেডের কয়েকটি মৌসুমে পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্টে খেলা হয়ে উঠেনি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। এমনকি ড্রাফটে নাম দিয়েও দল পাওয়া হয়নি কারও। আগামী মৌসুমের আগে প্লেয়ার্স ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের ২৯ পুরুষ ক্রিকেটার। সবশেষ আসরে জাহানারা আলম নাম দিলেও এবার বাংলাদেশের মেয়েদের কেউ নিবন্ধন করেননি।