তাইজুলের ৭ উইকেটের পরও জিম্বাবুয়ের বড় লিড
হারারে টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলারদের দীর্ঘ পরীক্ষা নিয়েই প্রথম ইনিংসে ৪১০ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৭ উইকেট নিলেও জিম্বাবুয়ের রানের বন্যায় লাগাম টানতে পারেননি। প্রথম ইনিংসে ১৪০ রানে অলআউট হওয়া বাংলাদেশ প্রথম ইনিংসেই পিছিয়ে গেছে ২৭০ রানে।