চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে পথচলা শুরু হয় রবিচন্দ্রন অশ্বিনের। মাঝে রাইজিং পুনে সুপারজায়ান্টস, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলে গত মৌসুমে আবারও চেন্নাইয়ে ফেরেন তিনি। যদিও এক আসরেই চেন্নাইয়ের সঙ্গে নতুন সম্পর্কে ছেদ পড়তে যাচ্ছে ডানহাতি এই অফ স্পিনার। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের আগামী মৌসুমের আগে অশ্বিনকে ছেড়ে দেয়ার কথা ভাবছে চেন্নাই।
আইপিএলের নতুন মৌসুমের নিলামের আগে স্বাভাবিকভাবেই বিভিন্ন ক্রিকেটারের দল ছাড়ার খবর ছড়িয়ে পড়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে। সবশেষ কয়েক সপ্তাহে দল ছাড়ার খবরে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাঞ্জ স্যামসন। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাজস্থান রয়্যালস ছাড়তে চান ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক। যদিও স্যামসনের ফ্র্যাঞ্চাইজি বদলের খবরটি স্রেফ গুঞ্জন হিসেবেই বিবেচনা করা হচ্ছিল। তবে ইএসপিএন জানিয়েছে, সত্যিকার অর্থেই রাজস্থান ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমনকি ফ্র্যাঞ্চাইজিকে নিজের সিদ্ধান্তের কথাও জানিয়ে দিয়েছেন স্যামসন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছেই। ২০২৫ মৌসুমে ঋতুরাজ গায়কোয়াড় চোট পাওয়ার পর ফের চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের দায়িত্ব নেন ধোনি। পুরো মৌসুমজুড়েই তার অবসরের গুঞ্জন ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই মৌসুম শেষ হওয়ার কয়েক মাস পার হলেও ধোনি কিংবা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ওয়াংখেড়ে স্টেডিয়ামের বিসিসিআই অফিস থেকে শতাধিক আইপিএল জার্সি সরিয়ে নেয়ার ঘটনায় এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। চুরি হওয়া এসব জার্সির আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ছয় লাখ রুপি।
গৌতম গম্ভীর সরে যাওয়ার পর লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টরের দায়িত্ব নিয়েছিলেন জহির খান। ভারতের সাবেক পেসারকে সরিয়ে ভরত অরুণকে দায়িত্ব দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। বোলিং কোচের পাশাপাশি বছরজুড়ে লক্ষ্ণৌর স্কাউটিং ও তরুণ পেসারদের নিয়ে কাজ করবেন তিনি। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি লক্ষ্ণৌ। তবে প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।
২০২৫ আইপিএলে হতাশাজনক পারফরম্যান্সের পর প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কলকাতা নাইট রাইডার্স। যদিও ২০২৪ আইপিএলে দলটির শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ভারতীয় এই কোচ। দীর্ঘ ১০ বছরের শিরোপা খরা ঘুচানো এই কোচকে আর দেখা যাবে না কলকাতার ডাগ আউটে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এক সময় বিরাট কোহলিকে সরিয়ে পার্থিব প্যাটেলকে অধিনায়ক করার পরিকল্পনা করেছিল। এমন দাবি করেছেন দলটির সাবেক অলরাউন্ডার মঈন আলী।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ঘিরে বিপদ যেন থামছেই না। ৪ জুন আইপিএলের শিরোপা উদ্যাপনের দিন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু এবং অন্তত ৭০ জন আহত হওয়ার ঘটনায় দলটির বিপক্ষে অভিযোগ এনেছে কর্ণাটক রাজ্য সরকার। গ্রেপ্তার করা হয়েছে ফ্র্যাঞ্চাইজির বিপণনপ্রধান নিখিল সোসালেকে। এমনকি দলের তারকা খেলোয়াড় বিরাট কোহলির বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।
১৭ বছর ধরে আইপিএল ট্রফির জন্য অপেক্ষা করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) অবশেষে ২০২৫ আসরে শিরোপা জিতে নিয়েছে। দীর্ঘ এই যাত্রায় দলের অন্যতম নির্ভরতার নাম ছিলেন বিরাট কোহলি। শুধু ব্যাট হাতে নয়, ড্রেসিংরুমেও দলের কৌশলগত দিকগুলোতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে ১৮ বছরের খরা কাটিয়ে আইপিএলের চ্যাম্পিয়ন শিরোপা জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স। নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা জয় উদযাপনে ‘ভিক্টরি প্যারেড’ আয়োজন করে ফ্র্যাঞ্চাইজি। তবে প্রত্যাশার চেয়ে বেশি মানুষের সমাগম হওয়া এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর হয়েছে। পুলিশের অনুমতি না নিয়ে এত মানুষের সমাগমে শিরোপা উদযাপন করায় শুরু থেকেই বেঙ্গালুরুকে দায়ী করে আসছে কর্ণাটক সরকার। শেষ পর্যন্ত তাদেরকে দোষী সাব্যস্ত করেছে আদালত।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন জেমস ফ্র্যাঙ্কলিন। ২০২৬ আইপিএলের আগে নিউজিল্যান্ডের সাবেক বাঁহাতি পেসারের জায়গায় হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন বরুণ অরুণ। ভারতের সাবেক পেসারকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।