বাবরের ফর্ম নিয়ে চিন্তার কিছু দেখছেন না আজহার
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৮ রানে হেরেছে পাকিস্তান। এই ম্যাচ হারের পর পাকিস্তানের একাদশ নিয়ে সমালোচনা হচ্ছে। তিনি জানিয়েছেন সম্ভাব্য সেরা একাদশ নিয়ে মাঠে নেমেছিলেন তারা।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৮ রানে হেরেছে পাকিস্তান। এই ম্যাচ হারের পর পাকিস্তানের একাদশ নিয়ে সমালোচনা হচ্ছে। তিনি জানিয়েছেন সম্ভাব্য সেরা একাদশ নিয়ে মাঠে নেমেছিলেন তারা।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ১০ দিন আগে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন জ্যাকব বেথেল। দ্বিতীয় ওয়ানডের পাশাপাশি শেষ ম্যাচেও খেলা হচ্ছে না তরুণ এই অলরাউন্ডারের। বেথেলের বদলি হিসেবে শেষ ওয়ানডের দলে ডাকা হয়েছে টম ব্যান্টনকে। সোমবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে সহসাই ফেরা হলো না অ্যানরিখ নরকিয়ার। পিঠের চোটের কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কয়েকদিন আগেই ছিটকে গেছেন সাউথ আফ্রিকার এই ফাস্ট বোলার। তার বদলি খুঁজে বেড়াচ্ছিল ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। এবার বোলিং অলরাউন্ডার করবিন বশকে নরকিয়ার পরিবর্তে দলে ভেড়ালো সিএসএ।
গলে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ফলে লঙ্কানদের মাটিতে ১৩ বছর পর কোনো টেস্ট সিরিজ জিতেছে অজিরা। এর আগে সর্বশেষ ২০১১ সালের আগস্টে শ্রীলঙ্কায় সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া।
সাউথ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ-টোয়েন্টিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে এমআই কেপটাউন। রশিদ খানের নেতৃত্বে খেলা দলটি সানরাউজার্স ইস্টার্ন কেপকে হারিয়েছে ৭৬ রানের বড় ব্যবধানে। রীতিমতো একপেশে একটি ম্যাচ খেলেছে দুই দল।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই হারল পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৮ রানে হেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল। গ্লেন ফিলিপসের অসাধারণ সেঞ্চুরিতেই মূলত ম্যাচটি জিতেছে কিউইরা। একইসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিও দারুণভাবে শুরু করেছে নিউজিল্যান্ড।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টেও তাদের বড় হার চোখ রাঙাচ্ছে। গলে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিশাল রানে রীতিমতো চাপা পড়েছে স্বাগতিকরা। এই ম্যাচে আগে ব্যাট করে ২৫৭ রানে অল আউট হয়েছিল শ্রীলঙ্কা। এরপর নিজেদের প্রথম ইনিংসে ৪১৪ রান তোলে অজিরা।
বিপিএলের পুরো আসরে জুড়ে পারিশ্রমিক ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দুর্বার রাজশাহী। ক্রিকেটার ও স্টাফদের পারিশ্রমিক প্রদানের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চাপে পড়ে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে তিন কিস্তিতে পারিশ্রমিক প্রদানের সিদ্ধান্তের কথা বলেছিল তারা। এবার সেটি অমান্য করেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র এমনটাই জানিয়েছে ক্রিকফ্রেঞ্জিকে।
গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসর। প্রথমবার অংশ নিয়েই শিরোপা নিয়ে দেশে ফিরেছিল রংপুর রাইডার্স। তবে এই টুর্নামেন্টে বিপিএলের চ্যাম্পিয়ন হিসেবে খেলার কথা ছিল ফরচুন বরিশালের।
বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্পিনার ধরা হয় রশিদ খানকে। এরই মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন তিনি। পেছনে ফেলে দিয়েছেন ক্যারিবিয়ান পেসার ডোয়াইন ব্রাভোকে। মাত্র ৯ বছরের ক্যারিয়ারেই এমন অর্জনে নাম লিখিয়েছেন আফগানিস্তানের এই তারকা স্পিনার।
সবশেষ সাউথ আফ্রিকা সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন মুশতাক আহমেদ। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে এই পাকিস্তানিকে কোচকে ছাড়াই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়েছিল মেহেদি হাসান মিরাজ-নাসুম আহমেদরা। মুশতাক আবারও বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিচ্ছেন সেটা জানা গেছে আগেই।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাও খেলতে পারেন লকি ফার্গুসন। নিউজ়িল্যান্ডের এই পেসার হ্যামস্ট্রিংয়ে চোটে ভুগছেন। সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে চোট পেয়েছেন তিনি।