আবারও হ্যামস্ট্রিংয়ের চোটে স্টোকস
নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে বোলিংয়ের সময় বাম হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন বেন স্টোকস। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের বাকি সময়টায় ফিল্ডিং করতে পারবেন না ইংল্যান্ডের অধিনায়ক। তবে ব্যাটিং করবেন কিনা তা এখনও নিশ্চিত না।