গাজানফারের ঘূর্ণিতে সিরিজ হারল জিম্বাবুয়ে
আবারও আফগানিস্তানের স্পিন ঘূর্ণির সামনে ধরাশায়ী জিম্বাবুয়ে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে জিম্বাবুয়েকে মাত্র ১২৭ রানে থামিয়ে ১৩৯ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে আফগানরা। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে তারা।