অস্ত্রোপচারের জন্য ৩ মাস মাঠের বাইরে থাকবেন স্টোকস
টুর্নামেন্ট শুরুর দুই মাস আগেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সেই দলে রাখা হয়নি দলটির টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে। অনুমান করা হচ্ছিল বড় কোনো ইনজুরিতে পড়েছেন এই ইংলিশ তারকা অলরাউন্ডার। সেই শঙ্কাই হলো সত্যি, তিন মাসের জন্য সবধরনের ক্রিকেট থেকেই ছিটকে গেছেন স্টোকস।