ভারতের মাথাব্যথা বাড়িয়ে অস্ট্রেলিয়ার একাদশে হেড
বড়দিনে অস্ট্রেলিয়ার ভক্ত সমর্থকদের সুসংবাদ দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বোর্ডার- গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টে খেলবেন ট্রাভিস হেড। চোট কাটিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার।
বড়দিনে অস্ট্রেলিয়ার ভক্ত সমর্থকদের সুসংবাদ দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বোর্ডার- গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টে খেলবেন ট্রাভিস হেড। চোট কাটিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলকে স্লেজিং করতে বা প্রতিপক্ষের সঙ্গে কথার লড়াইয়ে মেতে উঠতে খুব বেশি দেখা যায় না। যদিও ব্যতিক্রমী চিত্র দেখা গেছে এবারের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টে। কিংস্টনে ১০১ রানের জয়ের ম্যাচটিতে প্রতিপক্ষের সঙ্গে কথার লড়াইয়ে মাততে দেখা যায় মুমিনুল ইসলাম- জাকের আলীদের। এবার জানা গেল, পরিকল্পনা করেই সেই ম্যাচে স্লেজিং করেছিল বাংলাদেশ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২১-২২ মৌসুম সবচেয়ে বাজে কেটেছিল নাইম শেখের । কম্বিনেশনের কারণে সেই টুর্নামেন্টে আট নম্বরেও ব্যাটিং করতে হয়েছে এই ওপেনারকে। যার কারণে স্বাচ্ছন্দ্য নিয়ে নিজের সেরাটা উপহার দিতে পারেননি তিনি।
টাকা খরচ করো তবুও শিরোপা আমার চাই ই চাই! বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্র্যাঞ্চাইজির মালিকদের মোটোই যেন এমন। ট্রফির ‘নেশায়’ জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি তারকাদের উপর বেশি ভরসা করেন তাঁরা। বেশিরভাগ ক্ষেত্রে টপ অর্ডারে ব্যাটিং, ফিনিশার কিংবা বোলিংয়ে শুরু ও শেষের মুহূর্তে আলোর মশাল নিয়ে বিপিএল খেলেন বিদেশিরা। যদিও তাদের এমন পরিকল্পনায় খুব বেশি দোষের কিছু নেই। কোটি, কোটি টাকা বিনিয়োগ করে শিরোপা জিততে চাওয়ার মোটোই তো সবার হওয়া উচিত।
খেলোয়াড়ি জীবনে নিউজিল্যান্ডের পেস ইউনিটের একজন ছিলেন ড্যানি মরিসন। কিউইদের জার্সিতে ৪৮ টেস্ট ১৬০ এবং ওয়ানডে ৯৬ ওয়ানডেতে নিয়েছিলেন ১২৬ উইকেট। তবে বৈচিত্রময় উপস্থাপনা ও নাটকীয় বাচনভঙ্গির কারণে ধারাভাষ্যকার হিসেবেই বেশি পরিচিত মরিসন। বর্তমান সময়ের বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লিগেই ধারাভাষ্যকার হিসেবে নিজের ছাপ রেখেছেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তাহখানেক বাকি রয়েছে। এর মধ্যেই দলগুলো নিজেদের শেষ মুহূর্তের মতো গুছিয়ে নিচ্ছে। একের পর এক চমক দিয়েই যাচ্ছে বিপিএলের এবারের আসরের নবাগত দল দুর্বার রাজশাহী।
ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব কাটিয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে আগেই। বাকি ছিল সূচি ঘোষণা। আর কারা হতে যাচ্ছে নিরপেক্ষ সহ-আয়োজক তা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে জানা গেছে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির একাংশ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
বোর্ডার-গাভাস্কার সিরিজ চলাকালীন কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ডানহাতি এই অফ স্পিনারের বদলি হিসেবে শেষ দুই টেস্টের দলে ডাক পেয়েছেন তানুশ কোটিয়ান। মেলবোর্ন কিংবা সিডনিতে অভিষেক হতে পারে মুম্বাইয়ের ২৬ বছর বয়সী এই স্পিন বোলিং অলরাউন্ডারের! এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা।
বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ দুই টেস্টের দলে জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সী ওপেনার স্যাম কনস্টাস। সিরিজ শুরুর আগেই এই ক্রিকেটার বেশ আলোচনায় ছিলেন। তবে অজি নির্বাচকরা ভরসা রেখেছিলেন ন্যাথান ম্যাকসুয়েনির ওপর।
বোর্ডার-গাভাস্কার সিরিজের ৩ টেস্ট শেষে ১-১ সমতায় রয়েছে দুই দল। চলতি সিরিজের দুর্দান্ত ফর্মে রয়েছে অজি ব্যাটার ট্রাভিস হেড। ৮১.৮০ গড়ে এই সিরিজে হেডের ব্যাট থেকে এসেছে ৪০৯ রান। সিরিজের চতুর্থ টেস্টের আগে অস্ট্রেলিয়ার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তার চোট।
এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে মুকিদুল ইসলাম মুগ্ধ-আলাউদ্দিন বাবুর পেস তান্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল ঢাকা মেট্রোর ইনিংস। ১৬.৩ ওভারে মাত্র ৬২ রানে থামে নাইম শেখের দল। এনসিএল টি-টোয়েন্টির এবারের আসরে যা ছিল যেকোনো দলের সর্বনিম্ন সংগ্রহ। এই লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো হাঁসফাঁস করেছে রংপুর। যদিও শেষ পর্যন্ত তারা ৫ উইকেটের জয়ে শিরোপা নিশ্চিত হয়েছে তাদের। তাও আবার ৫২ বল হাতে রেখেই।
২০২৫ সালের শুরুতেই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে প্রথমবার ডাক পেয়েছেন আমির জাঙ্গু।