ওয়ানডে র্যাঙ্কিংয়ে আরও নিচে নেমে গেল বাংলাদেশ
২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেলেও পুরো টুর্নামেন্ট জুড়ে গড়পড়তা পারফর্ম করেছিল বাংলাদেশ। বিশ্বকাপ শেষ হওয়ার পর এখন পর্যন্ত খেলা চার ওয়ানডে সিরিজে বাংলাদেশের জয় কেবল একটিতে। নিউজিল্যান্ড, আফগানিস্তানের পর নাজমুল হোসেন শান্তরা হেরেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।