শিক্ষা সফর— সফর আছে শিক্ষা নেই
সময়টা ২০০৫ সালের ডিসেম্বর— আমি তখন ক্লাস টুতে পড়ি। বয়স কতই বা হবে, ছয় কিংবা সাত। ফাইনাল পরীক্ষা শেষে প্রতি বছরের মতো সবাইকে নিয়ে শিক্ষকরা পিকনিকে যাবেন। তবে দূরের পথ হওয়ায় ক্লাস টুতে পড়া ছোট বাচ্চাদের রেখে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যেতে পারব না ভেবে মন খারাপ করলাম। ওরকম বয়সে পিকনিকে যাওয়া মানেই নতুন জায়গা দেখা, পড়ার বাইরে সুন্দর একটা দিন কাটানো।