গ্লোবাল সুপার লিগে রংপুরের সঙ্গে খেলতে বিগব্যাশ চ্যাম্পিয়ন হোবার্টকে আমন্ত্রণ
বিগব্যাশের চ্যাম্পিয়ন হিসেবে ব্রিসবেন হিটের যাওয়ার কথা থাকলেও গ্লোবাল সুপার লিগের (জিএসএল) জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি ছিল ভিক্টোরিয়া। ইংল্যান্ডের জো ক্লার্ক, নেদারল্যান্ডসের স্কট এডওয়ার্ডস ও নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনদের নিয়ে প্রথম আসরে ফাইনাল খেলেছিল তারা। যদিও রংপুর রাইডার্সের সৌম্য সরকার ও স্টিফেন টেলরের ব্যাটের সামনে দাঁড়াতে পারেনি ভিক্টোরিয়া।