দারুণ বোলিংয়ের পর ইনিংস হারের শঙ্কা নিয়ে দিন শেষ করল বাংলাদেশ
কলম্বো টেস্টের প্রথম দুই দিনে প্রায় প্রতিটি সেশনেই শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ। যদিও তৃতীয় দিনের প্রথম সেশনেই চমক দেখান বাংলাদেশের বোলাররা। ১১১ রান খরচা করলেও ৪ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম-নাইম হাসানরা। এরপর দ্বিতীয় সেশনে নেমে শ্রীলঙ্কার বাকি ৪ উইকেট নিতেও বেশি দেরি করেনি বাংলাদেশ।