‘দিল্লি পারলে আমরা কেন পারব না’, পাঞ্জাবকে আইয়ারের বার্তা
আইপিএলের চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে পাঞ্জাব কিংস। এখনও পর্যন্ত তাদের বিপক্ষে জিততে পারেনি কোনো দল। শুধু বৃষ্টির কারণে একটি ম্যাচে পয়েন্ট ভাগ হয়েছে। বাকি ম্যাচগুলোতে একের পর এক জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে শ্রেয়াস আইয়ারের দল।