ধোনির নেতৃত্বে খেলতে না পারার আফসোস সূর্যকুমারের
ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলার সুযোগ না পাওয়া তার ক্যারিয়ারে একটি আফসোস হয়ে থাকবে। ‘জেইটো কানেক্ট ২০২৫’ অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটা জানান তিনি।
ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলার সুযোগ না পাওয়া তার ক্যারিয়ারে একটি আফসোস হয়ে থাকবে। ‘জেইটো কানেক্ট ২০২৫’ অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটা জানান তিনি।
গত ৩০ আগস্ট রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন রাহুল দ্রাবিড়। এবার জানা গেল, পুনরায় দলটির প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন কুমার সাঙ্গাকারা। ইতোমধ্যেই অনানুষ্ঠানিকভাবে আইপিএলের আগামী আসরের জন্য দলটিকে নিয়ে পরিকল্পনা শুরু করেছেন শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল শুরু করা ক্রিস গেইল নিজের শেষ ম্যাচ খেলেছেন কিংস ইলেভেন জার্সিতে। আইপিএলে নিজের শেষ চার মৌসুমের সবকটিই খেলেছেন তাদের হয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটে মারকুটে ব্যাটিংয়ের জন্য ‘ইউনিভার্স বস’ খ্যাতি পাওয়া গেইল অসম্মানিত হয়েছিলেন পাঞ্জাবের হয়ে খেলার সময়। আইপিএলের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন তিনি। পাঞ্জাবের এমন কাণ্ডে মানসিকভাবে ভেঙেও পড়েছিলেন গেইল।
সাউথ আফ্রিকার তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। যুব বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। এরপর খেলেছেন চেন্নাই সুপার কিংসেও। প্রোটিয়া দলেরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন তিনি। তাকে অনেকেই বেবি এবি বলে ডেকে থাকেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠ ভরা দর্শক থাকে। ভারতের দর্শকরা আইপিএল মাঠে বসে দেখতেই বেশি ভালোবাসেন। তবে এর জন্য মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয় তাদের। তবে এবার থেকে আরও বেশি অর্থ খরচ হবে মাঠে বসে খেলা দেখতে চাওয়া দর্শকদের।
ভারতের অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র আন্তর্জাতিক ও পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। প্রায় ২৫ বছরের উজ্জ্বল ক্যারিয়ারের ইতি টেনেছেন এই লেগ-স্পিনার। বিদায়বেলায় বিসিসিআইসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
২০০৮ সালে প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ম্যাচে সম্প্রচারের নিয়ম ভেঙেছিলেন টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা ও তৎকালীন চেয়ারম্যান ললিত মোদি। সম্প্রতি সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ককে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানান তিনি।
বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) আইপিএল শিরোপা উদযাপনে হতাহতের ঘটনায় প্রথমবারের মতো মুখ খুলেছেন বিরাট কোহলি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় হতাহতদের নিজেদের 'গল্পের অংশ' হিসেবে বিবৃতি দিয়েছেন তিনি।
রাজস্থান রয়্যালস সম্পর্ক ছিন্ন করেছে প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়ে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই দুই পক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে, ফলে আইপিএলের আগামী আসরে রাজস্থানের ডাগ আউটে দেখা যাবে না ভারতের সাবেক এই ক্রিকেটারকে। আইপিএলের আগামী আগে নতুন কোচ খুঁজতে হচ্ছে আইপিএলের প্রথম আসরের শিরোপা জয়ী দলটিকে।
আইপিএলের শেষ আসরে প্রথমবারের মতো শিরোপা জেতার পর বিজয় উদ্যাপনে বড়সড় বিপর্যয়ের মুখে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পাশে আয়োজিত বিজয় মিছিলে ভিড়ের চাপে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন সমর্থক। আহত হন আরও কয়েকশ জন।
ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে অবসর নিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি নিজেই এ ঘোষণা দেন। আইপিএল ছাড়লেও ভারতের অন্যান্য লিগে খেলে যাবেন তিনি।
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন বিরাট কোহলি। এখন তার নজর মূলত ওয়ানডে ক্রিকেট এবং আইপিএলে। ওয়ানডে ক্রিকেটে পুরো ৫০ ওভার ফিল্ডিং করতে হয়, তবে আইপিএলে চাইলে ব্যাটিংয়ের পরই বিশ্রামে যাওয়া যায়। কারণ সেখানে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ব্যবস্থায় একজন খেলোয়াড় শুধুই ব্যাটিং বা বোলিং করতে পারেন।