২৬ মে'র মধ্যে আইপিএল ছাড়বেন সাউথ আফ্রিকার ৮ ক্রিকেটার
এক সপ্তাহ বিরতির পর আগামী ১৭ মে আবারো শুরু হচ্ছে আইপিএলের এবারের আসরের অবশিষ্ট অংশ। যদিও ২৬ মে’র মধ্যেই নিজেদের ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনতে চায় ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। মূলত ১১ জুন থেকে লর্ডসে শুরু হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিচ্ছে তারা।