সোহান-সাব্বিরের ঝড়ে রাজশাহীর ২০০ রানের ম্যাচ পরিত্যক্ত
হাবিবুর রহমান সোহান এবং সাব্বির হোসেনের ঝড়ো ইনিংসের ম্যাচে মাত্র ১৫ ওভারে চার উইকেটে ২০০ রান তোলে রাজশাহী। সিলেটের বোলারদের রীতিমতো তুলোধুনো করার এই ম্যাচটি অবশ্য বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে দুই দলকেই পয়েন্ট ভাগাভাগিতে সন্তুষ্ট থাকতে হয়েছে।