জিম্বাবুয়েকে হেসেখেলে হারিয়ে ফাইনালে সাউথ আফ্রিকা
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। তাদের সঙ্গী হচ্ছে নিউজিল্যান্ড। স্বাগতিক জিম্বাবুয়ে তিন ম্যাচ খেলে কোনো পয়েন্ট না পাওয়ায় আগেই ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। তাদের সঙ্গী হচ্ছে নিউজিল্যান্ড। স্বাগতিক জিম্বাবুয়ে তিন ম্যাচ খেলে কোনো পয়েন্ট না পাওয়ায় আগেই ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।
জাওয়াদ আবরার, রিজান হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহর হাফ সেঞ্চুরির বিপরীতে প্রথম একদিনের ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলতে পেরেছিলেন কেবল মোহামেদ বুলবুলিয়া। দ্বিতীয় একদিনের ম্যাচে জাওয়াদ, আজিজুল হাকিম তামিম ও রিজানের পঞ্চাশের বিপরীতে হাফ সেঞ্চুরি করলেন জেসন রোওলেস। ফলাফলও প্রায় একই। টানা দুই ম্যাচেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জয় পেয়েছে একশর বেশি রানে। দ্বিতীয় একদিনের ম্যাচে সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১০৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশের যুবারা।
জাওয়াদ আবরার, রিজান হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহর হাফ সেঞ্চুরিতে তিনশর কাছে পুঁজি পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচে জিততে সেটাই যথেষ্ঠ হয়ে উঠে ইকবাল হোসেন ইমন ও স্বাধীন ইসলামদের বোলিংয়ে। মোহামেদ বুলবুলিয়ার হাফ সেঞ্চুরির পরও তাদের দুজনের বোলিংয়ে মাত্র ১৫৫ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। ১৩০ রানের বড় জয়ে সিরিজে এগিয়ে গেলেন বাংলাদেশের যুবারা।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই সেরা শুরুটা পেল সাউথ আফ্রিকা। বল হাতে নিয়ন্ত্রণ, ব্যাটে দৃঢ়তা— সব মিলিয়ে হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে সহজ জয় তুলে নিলো সফরকারীরা। সিকান্দার রাজার একক প্রতিরোধ ছাড়া ম্যাচটা যেন শুধু একপেশেই ছিল।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছিলেন এইডেন মার্করাম। লর্ডসে সেঞ্চুরির পাশাপাশি বোলিংয়ে দুই উইকেট নিয়ে আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাউথ আফ্রিকান এই ব্যাটার।
২০০৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় রাসি ভ্যান ডার ডাসেনের। সেই সময় সাউথ আফ্রিকার বর্তমান দলে জায়গা পাওয়া লুয়ান ড্রে-প্রিটোরিয়াস কিংবা কিউনা মাফাকার বয়স ছিল মাত্র ২। তারাই এখন প্রোটিয়াদের নতুন প্রজন্মের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন। জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ দিয়ে নতুন এক যুগে প্রবেশ করছে সাউথ আফ্রিকা।
টানা খেলার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে প্যাট কামিন্সকে। অ্যাশেজের জন্য নিজেকে প্রস্তুত করতে সাউথ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজ থেকেও নিজেকে সরিয়েছেন নিয়েছেন ডানহাতি এই পেসার। অক্টোবরে নিউজিল্যান্ড সফর দিয়ে ফিরতে পারেন কামিন্স।
জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে ৩৬৭ রান করে ইনিংস ঘোষণা করেছিলেন সাউথ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক উইয়ান মুল্ডার। ৪০০ রানের মাইলফলকের কাছাকাছি পৌঁছেও ব্যক্তিগত রেকর্ড বাড়ানোর পথে হাঁটেননি তিনি।
চলতি মাসে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় একদিনের সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ খেলতে ১০ জুলাই (বৃহস্পতিবার) ঢাকা ছাড়ছেন আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরাররা। সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ব্যস্ত সূচি অপেক্ষা করছে জিম্বাবুয়ের। কদিন পরেই তারা মাঠে নামতে চলেছে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে। এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।
চলতি বছরের ২ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির আগামী আসর। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনাল হবে ৪ জানুয়ারি। সবশেষ তিন মৌসুমের মতো একই সময়ে অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকার এসএ২০ লিগ। চলতি বছরের ২৬ ডিসেম্বর শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনাল ২০২৬ সালের ২৫ জানুয়ারি।
গত সপ্তাহে এজবাস্টনে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচে প্রায় ১ হাজার ৭০০ রান হয়েছে। যা প্রভাব ফেলেছে দুই দলের ব্যাটারদের র্যাঙ্কিংয়েও। এজবাস্টনে ১৫৮ ও ২৩ রানের ইনিংস খেলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। তিনি পেছনে ফেলেছেন স্বদেশী জো রুটকে।