আবার নিষিদ্ধ হৃদয়, খেলা হচ্ছে না আবাহনীর বিপক্ষে
তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে নাটকীয় ব্যাপার হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। নিষেধাজ্ঞ দেয়া, এক ম্যাচ কমানো, আবার নিষেধাজ্ঞা দেয়া ও পরবর্তীতে এক বছর নিষেধাজ্ঞা পিছিয়ে দেয়ার মতো ঘটনা ঘটেছে।
তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে নাটকীয় ব্যাপার হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। নিষেধাজ্ঞ দেয়া, এক ম্যাচ কমানো, আবার নিষেধাজ্ঞা দেয়া ও পরবর্তীতে এক বছর নিষেধাজ্ঞা পিছিয়ে দেয়ার মতো ঘটনা ঘটেছে।
মে মাসে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড 'এ' দল। আসন্ন এই সিরিজের প্রথম দুইটি ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সবশেষ কয়েকদিনে মাঠের বাইরে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা কাণ্ডের সঙ্গে আবাহনী লিমিটেডের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থাকায় এমনিতেও চাপে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। একই সময়ে বিকেএসপিতে হওয়া ম্যাচে আবাহনী জয় পাওয়ায় চাপটা দ্বিগুণ হয়ে উঠে তাদের জন্য। মিরপুরে গাজী ক্রিকেটার্সের বিপক্ষে হারলেই তারকাঠাসা দল সাজিয়েও শিরোপা ছুঁয়ে দেখা হবে না হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, ইবাদত হোসেনদের। ম্যাচ জিততে শেষ ২ ওভারে ২৩ রান করতে হতো মোহামেডানকে।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। সিলেট টেস্টের বদলা চট্টগ্রামে নিতে পারে বাংলাদেশ। এবার জিম্বাবুয়ের লক্ষ্য বাংলাদেশের সেই লড়াই থামানো। দলটির ওপেনার বেন কারান জানিয়েছেন তারা জানেন ম্যাচটি সহজ হবে না।
ইমরানুজ্জামানের সেঞ্চুরির সঙ্গে তাইবুর রহমান ও প্রিতম কুমারের হাফ সেঞ্চুরিতে সাড়ে তিনশর কাছাকাছি পুঁজি পায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ আবরার না থাকায় গুলশান ক্রিকেট ক্লাবের জন্য ৩৪০ রান পেরিয়ে যাওয়া কঠিনই হওয়ার কথা ছিল। রান তোলার চাপে গুলশানের ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে।
তানজিদ হাসান তামিমের সঙ্গে সাইফ হাসান, আফিফ হোসেন, সৌম্য সরকারের মতো তারকারা থাকার পরও পুরো টুর্নামেন্ট জুড়েই অধারাবাহিক ছিল লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটিং। আগের ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে তিনশ পার করলেও আবাহনীর সঙ্গে দুইশ পার করেছে শরিফুল ইসলামের শেষের ক্যামিওতে। রূপগঞ্জকে আটকে দেয়ার কাজটা করেছেন বর্তমান চ্যাম্পিয়নদের ৫ স্পিনার।
কারান ভাইয়েরা ব্যস্ত সময় কাটাচ্ছেন এই সময়ে। বড় ভাই টম কারান খেলছেন পিএসএলে। আর ছোটো ভাই স্যাম কারান আইপিএলে। আর তাদের মেজো ভাই বেন কারান বাংলাদেশে খেলছেন জিম্বাবুয়ের হয়ে। দুই ভাই অলরাউন্ডার হলেও বেন পুরোদস্তর ওপেনিং ব্যাটার।
সাদা পোশাকে বাংলাদেশের হয়ে বেশ কিছুদিন ধরেই ফর্মে নেই মুশফিকুর রহিম। ঠিক সময়ে নিয়মিত অনুশীলন সারলেও মাঠে রান পাচ্ছেন না এই ব্যাটার। দুর্দিনে তার পাশে এসে দাঁড়িয়েছেন টেস্ট দলের ইনফর্ম উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। দ্রুতই মুশফিক হারানো ছন্দে ফিরবেন বলে প্রত্যাশা জাকেরের।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যোগ দিতে দেশ ছেড়েছেন নাহিদ রানা। আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে দেশ ছেড়েছেন তিনি। যাওয়ার আগে ভালো করার প্রত্যাশা জানিয়েছেন প্রথমবার পিএসএলে যোগ দেয়া তরুণ এই পেসার।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিয়ে চরম আর্থিক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ এসেছে। এগুলোকে ‘অসত্য ও মানহানিকর’ বলছে বিসিবি। নিচে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি তুলে ধরা হলো।
হার্ট অ্যাটাকে হঠাৎই অসুস্থ হয়ে পড়া তামিম ইকবাল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় গেছেন মার্চের শেষ সপ্তাহেই। চিকিৎসকের পরামর্শের অধীনের পাশাপাশি লম্বা বিশ্রামে থাকার কথা ছিল বাংলাদেশের অধিনায়কের। তবে মাঠের ক্রিকেটে ফিরতে সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তিনি। এখনো সবুজ সংকেত না পেলেও তিন মাস পর ক্রিকেটে ফিরতে চান তামিম।
বিশাল এক নাটকীয়তা হয়েছে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে। এবার আরেক দফায় হৃদয়ের শাস্তি পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে হৃদয়ের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগতি করেছে বিসিবি। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে।