শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা, ফিরলেন নাইম-শামীম
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। এই সিরিজ থেকে বাংলাদেশের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। এই সিরিজ থেকে বাংলাদেশের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রতিবারই বিপিএল আয়োজন করা হয় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। এই তিন শহরের বাইরে বিপিএল আয়োজনের দাবি অনেকদিনের। আগামী বিপিএলেই নতুন ভেন্যু হিসেবে যুক্ত হতে পারে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম।
ঘরোয়া ক্রিকেটের বাইশ গজকে পেলেই আপন মহিমায় জ্বলে উঠেন এনামুল হক বিজয়। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)—সব টুর্নামেন্টেই রানের বন্যা বইয়ে দেয়া অভ্যাস বানিয়ে ফেলেছেন ডানহাতি এই ব্যাটার। অথচ জাতীয় দলে এলেই ঝিমিয়ে পড়ে বিজয়ের ব্যাট। সবশেষ কয়েকটি টুর্নামেন্টে নিয়মিত রান করে বাংলাদেশ দলে এলেও এখনো নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তবে এখনই বিজয়কে ছুঁড়ে ফেলার দেয়ার পক্ষে নন হাবিবুল বাশার সুমন। বিজয়কে আরেকটি সুযোগ দেয়ার পক্ষেই মত দিচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
গল টেস্টে জয়ের আশা জাগিয়েও ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশ দলকে। তবে এই টেস্টে ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে আলো ছড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও নাঈম হাসান। তবে তিন জনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অধিনায়ক শান্তকে নিয়েই।
ক্রিকেট কাঠামো তৈরি বা ক্রিকেট বিকেন্দ্রীকরণ নিয়ে প্রতিবারই অনেক ধরনের কথা শোনা যায়। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কোনো ধরনের রদবদল এলেই বিষয়টি সরব হয়ে ওঠে। নতুন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নিয়েও ক্রিকেট বিকেন্দ্রীকরণে নজর দেয়ার কথা বলেছিলেন।
শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ড্র করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলবে কলম্বোতে। মুশফিকুর রহিম ছাড়া আর খুব বেশি ক্রিকেটারের কলম্বোতে খেলার অভিজ্ঞতা নেই। তবে শান্ত আশাবাদী পরের ম্যাচেও গলে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবে বাংলাদেশ।
প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া মুশফিকুর রহিম যেন খেলছিলেন আরেকটি পঞ্চাশ ছোঁয়ার আশায়। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটিংটাও ছিল একই ধাঁচের। দ্রুত রান তুলে শ্রীলঙ্কাকে বড় লক্ষ্য দেয়ার আশায় গুঁড়েবালি দিয়ে মুশফিক ও শান্ত যেন ব্যাটিং করছিলেন গল টেস্ট ড্রয়ের জন্য। ম্যাচ শেষে অবশ্য শান্ত জানালেন, জয়ের জন্যই পুরো ম্যাচ খেলেছে বাংলাদেশ। পাশপাশি এও জানান, বৃষ্টির কারণেই তাদের পরিকল্পনা করতে হয়েছে।
অবসরের ঘোষণা দেয়া ছিল আগেই। গলে আবারও খেলার অপেক্ষায় থাকতে হবে দেখে বাংলাদেশের প্রথম টেস্টকেই ম্যাথিউস বেছে নিয়েছিলেন বিদায়ের জন্য। এই ম্যাচে যদিও বাংলাদেশকে হারাতে পারেনি শ্রীলঙ্কা। ম্যাথিউসের বিদায়ী ম্যাচটি হয়েছে ড্র।
গল টেস্টের চতুর্থ দিন শেষে নাঈম হাসান জানিয়েছিলেন, বাংলাদেশের জয়ের জন্য সুযোগ আছে। শ্রীলঙ্কার হয়ে সংবাদ সম্মেলনে এসে এক প্রকার ঘোষণাই দিয়েছিলেন তারা জয়ের জন্য যাবেন। সকালের প্রথম সেশনে বাংলাদেশকে অল আউট করে দিনের শেষ দুই সেশনে ম্যাচ জিতে নেয়ার আশা ছিল লঙ্কানদের। গলে ম্যাচের তিনটা ফলাফলে সম্ভাবনাই ছিল। উইকেট বিবেচনায় বাংলাদেশের জয়ের সম্ভাবনা যেমন ছিল তেমনি শ্রীলঙ্কারও সুযোগ ছিল। তবে সবচেয়ে সম্ভাব্য ফলাফলটা ছিল ড্র। বাংলাদেশের জন্য হেরে যাওয়াটা একটু কঠিনই ছিল।
বিগ ব্যাশের সবশেষ আসরে ড্রাফট থেকে রিশাদ হোসেনকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ও বিপিএলের জন্য গত মৌসুমে খেলতে যেতে পারেননি তরুণ লেগ স্পিনার। বিগ ব্যাশের আগামী মৌসুমের জন্যও রিশাদেই ভরসা রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটারদের দাপটের পর লোয়ার অর্ডারের ধস! বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রথম ইনিংসের শেষের চিত্রটা প্রায় একই রকম। গল টেস্টের শেষের দিনে এখনো জয়,পরাজয় কিংবা ড্রয়ের সম্ভাবনা আছে প্রবল। এখন পর্যন্ত উইকেটে বিশেষ পরিবর্তন না আসায় ড্রয়ের পথেই যেন এগোচ্ছে সিরিজের প্রথম টেস্ট। কামিন্দু মেন্ডিস অবশ্য জানালেন, শেষ দিনে জেতার জন্যই খেলতে নামবেন তারা। প্রথম সেশনে বাংলাদেশকে অল আউট করে পরের দুই সেশনে জিততে চায় স্বাগতিকরা।
গল টেস্টের চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার চেয়ে ১৮৭ রানে এগিয়ে বাংলাদেশ। সফরকারীদের হাতে উইকেট আছে এখনো সাতটা। সিরিজের প্রথম টেস্টে যেকোন কিছুই হতে পারে। আচমকা এক ধসে জয় পেতে পারে বাংলাদেশ, শ্রীলঙ্কার যে কেউ জিততে পারে। তবে আপাতদৃষ্টিতে ড্রয়ের পথেই এগোচ্ছে গল টেস্ট। তবে নাঈম হাসান জানিয়ে রাখলেন, জেতার জন্য ভালো সুযোগই আছে বাংলাদেশের। উইকেটের উপর ভরসা করে গল দুর্গ জয়ের সুযোগও দেখছেন ডানহাতি এই অফ স্পিনার।