প্রস্তুতি ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন তানজিমরা
ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হয়ে গেছে বাংলাদেশের। গত ১৩ ফেব্রুয়ারি রাতে এই টুর্নামেন্টে খেলতে দেশ ছাড়ার মাধ্যমে এই মিশন শুরু হয়েছে নাজমুল হোসেন শান্তর দলের। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে তারা খেলবে প্রথম ম্যাচ।