ড্রাফট শেষে এলপিএলের ৫ দলের স্কোয়াড

এলপিএল
এলপিএল ড্রাফট
এলপিএল ড্রাফট
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ড্রাফট অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে। ড্রাফটের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন বাংলাদেশের ৩০ ক্রিকেটার। তবে শেষ পর্যন্ত ২ জন মাত্র দল পেয়েছেন। বাকি ২৮ ক্রিকেটার অবিক্রিত ছিলেন ড্রাফটে। অবশ্য ড্রাফটের আগেই বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার সরাসরি চুক্তিতে দল পেয়েছেন। এর মধ্যে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ খেলবেন জাফনা কিংসের হয়ে। লিটন দাসকে দলে নিয়েছে গল গ্যালান্টস।

ড্রাফটের শুরুতেই রহমানউল্লাহ গুরবাজকে দলে নেয় ক্যান্ডি রয়্যালস। গল গ্যালান্টস নিজেদের প্রথম বিদেশি হিসেবে দলে ভেড়ায় মোহাম্মদ নাওয়াজকে। এরপর ডাম্বুলা সিক্সার্স লুফে নেয় ফজলহক ফারুকিকে। জাফনা কিংস শুরুতে বিদেশি ক্রিকেটার নেয়নি। কলম্বো ক্যাপস দলে নেয় মুজিব উর রহমানকে।

বিদেশিদের দ্বিতীয় ডাকে শাহনেওয়াজ দাহানিকে দলে নিয়ে নেয় কলম্বো ক্যাপস। ড্যানিয়েল স্যামসকে দলে ভেড়ায় ক্যান্ডি র‍্যয়ালস। আকিফ জাভেদকে দলে নেয় এলপিএলের আরেক দল গল গ্যালান্টস। ডাম্বুলা সিক্সার্স দলে নেয় মোহাম্মদ ওয়াসিমকে। জাফনা কিংস বিদেশি ক্রিকেটার হিসেবে দলে যোগ করেন ইব্রাহীম জাদরানকে।

নিলামের শেষদিকে দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ। এর মধ্যে হাসানকে দলে নিয়েছে কলম্বো ক্যাপস। খানিক বাদেই গল গ্যালান্টস দলে নেয় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মিরাজকে। মিরাজের সঙ্গে এলপিএলে একই দলে খেলবেন লিটন দাসও। ফলে ৫ বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাবে এবারের এলপিএলে।

ড্রাফট শেষে এলপিএলের ৫ দলের স্কোয়াড-

ডাম্বুলা সিক্সার্স- রিজা হেনড্রিক্স, দীনেশ চান্দিমাল, শাহিবজাদা ফারহান, দুশমান্থ চামিরা, লাহিরু কুমারা, গায়ানা বীরাসিংহে, শ্যাডলি ভ্যান শালউইক, গুলবাদিন নাইব, ডিয়ান ফরেস্টার, ধনঞ্জয় লাক্সান, রমেশ মেন্ডিস, সুচিথ জয়তিলকে, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নিরোশান ডিকওয়েলা, পবন রত্নয়েকে, আকিলা ধনঞ্জয়া, ফজলহক ফারুকী, মাহীশ থিকশানা।

কলম্বো ক্যাপস- বেন ম্যাকডারমট, কামিন্দু মেন্ডিস, জিমি নিশাম, কুশল মেন্ডিস, অ্যান্থনি আরুল প্রগাসাম, ওয়ানুজা সাহান, মালশা থারুপাথি, শারুজন শানমুগানাথান, কুশল ভুর্তেল, মোহাম্মদ হারিস, হাসান মাহমুদ, জেফ্রি ভ্যান্ডারসে, থানুকা ডাবারে, মুভিন সুবাসিংহে, শাহনেওয়াজ দাহানি, সাদিরা সামারাবিক্রমা, মিলান রত্নায়েকে, জেনিথ লিয়ানাগে, মুজিব উর রহমান, বিনুরা ফার্নান্দো।

গল গ্যালান্টস- লিটন কুমার দাস, ইশান মালিঙ্গা, রাসি ভ্যান ডার ডাসেন, দাসুন শানাকা, সাচিন্দু কলম্বাগে, কাসুন রাজিথা, দিনুরা কালুপাহানা, উরি কোথীগোদা, হায়দার আলী, স্যাম হার্পার, মেহেদী হাসান মিরাজ, সাহান আরাচ্চিগে, চামিকা করুনারত্নে, থারিন্দু রত্নায়েকে, আকিফ জাভেদ, প্রমোদ মদুশান, লসিথ ক্রুসপুলে, বিজয়কান্ত বিশ্বকান্ত, মোহাম্মদ নাওয়াজ, চারিথ আসালাঙ্কা।

ক্যান্ডি রয়্যালস- বিজয় শঙ্কর, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মঈন আলী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসিথা বিজয়সুন্দরা, দুশান হেমন্থ, সাহান মিহিরা, দেবা পবন সন্দেশ ডি সিলভা, ব্র্যান্ডন ম্যাকমালেন, ডেল ফিলিপস, জহির খান, ভিশেন হালাম্বাগে, মুদিথা লাক্সান, লাহিরু উদারা, ড্যানিয়েল স্যামস, কুশল পেরেরা, অসিথা ফার্নান্দো, গরুকা সংকেত, রহমানুল্লাহ গুরবাজ, নুয়ান থুশারা।

জাফনা কিংস- তাসকিন আহমেদ, দুনিথ ওয়েলালাগে, সাকিব আল হাসান, ভানুকা রাজাপাকশে, নিশান মাদুশকা, কুগাথাস মাথুলান, প্রভীন মানীষা, দিপেন্দ্র সিং আইরি, সন্দীপ লামিচানে, লিজাড উইলিয়ামস, মোহাম্মদ শিরাজ, চামিন্দু বিক্রমাসিংহে, ওয়ানিদু ফার্নান্দো, ইব্রাহিম জাদরান, দিলশান মাদুশঙ্কা, কামিল মিশারা, ট্রাভীন ম্যাথিউস, ডেভিড ভিসে, আভিশকা ফার্নান্দো।

আরো পড়ুন: