পিএসএলের ৮ দলের চূড়ান্ত স্কোয়াড

পিএসএল
পিএসএল
পিএসএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথমবারের মতো ৮ দল নিয়ে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে এবারই প্রথম এক আসরে খেলতে যাচ্ছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। পেশোয়ার জালমির জার্সিতে দেখা যাবে নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিমকে। এ ছাড়া রাওয়ালপিন্ডিজের হয়ে মাঠ মাতাবেন রিশাদ হোসেন।

২৬ মার্চ পর্দা উঠছে পিএসএলের এবারের আসরের। তবে টুর্নামেন্ট শুরুর আগে বেশ কয়েক জন ক্রিকেটার পিএসএল ছেড়ে আইপিএলে ছেড়ে গেছেন। যেই তালিকায় আছেন ব্লেসিং মুজারাবানি, স্পেন্সার জনসন, দাসুন শানাকার মতো ক্রিকেটাররা। বেশ কয়েকজন ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেদের সরিয়ে নিয়েছেন। শেষ মুহুর্তে অবশ্য যোগ দিয়েছেন মাহিশ থিকশানা, রায়ান বার্ল, উসমান খাওয়ার মতো ক্রিকেটরাররা।

চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসম্যানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পিএসএলের নতুন মৌসুম। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হওয়া জ্বালানি সংকটের কারণে মাত্র দুইটি ভেন্যুতে হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। লাহোরের সঙ্গে ভেন্যু হিসেবে রাখা হয়েছে করাচিতেকে। এ ছাড়া সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত মাঠে দর্শকও প্রবেশের অনুমতি পাচ্ছে না।

৮ দলের চূড়ান্ত স্কোয়াড-

লাহোর কালান্দার্স— শাহীন শাহ আফ্রিদি, আব্দুল্লাহ শফিক, সিকান্দাার রাজা, মোহাম্মদ নাইম, মুস্তাফিজুর রহমান, হারিস রউফ, উসামা মীর, ফখর জামান, উবাইদ শাহ, হাসিবুল্লাহ, মোহাম্মদ ফারুক, পারভেজ হোসেন ইমন, আসিফ আলী, তৈয়্যব তাহির, দুনিথ ওয়ালালাগে, রুবিন হারম্যান, মাজ খান শাহাব খান, ড্যানিয়েল স্যামস এবং রায়ান বার্ল।

করাচি কিংস— ডেভিড ওয়ার্নার, হাসান আলী, আব্বাস আফ্রিদি, খুশদিল শাহ, সাদ বেগ, মঈন আলী, আজম খান, সালমান আলী আঘা, শহীদ আজিজ, মীর হামজা, অ্যাডাম জাম্পা, হামজা সোহেল, আকিব ইলিয়াস, খুজাইমা বিন তানভীর, মোহাম্মদ ওয়াসিম, ইহসানউল্লাহ, রিজওয়ানউল্লাহ, হারুন আরশাদ এবং রেজা হেনড্রিক্স।

হায়দরাবাদ কিংসম্যান— মার্নাশ ল্যাবুশেন, উসমান খান, আকিফ জাভেদ, মাজ সাদাকাত, সাইম আইয়ুব, মোহাম্মদ আলী, কুশল পেরেরা, ইরফান খান নিয়াজী, হাসান খান, শায়ান জাহাঙ্গীর, মাহিশ থিকশানা, হাম্মাদ আজম, রাইলি মেরেডিথ, শারজিল খান, আসিফ মেহমুদ, হুনাইন শাহ, রিজওয়ান মেহমুদ, সাদ আলী, তৈয়্যব আরিফ, আহমেদ হুসাইন এবং গ্লেন ম্যাক্সওয়েল।

ইসলামাবাদ ইউনাইটেড— শাদাব খান, সালমান ইরশাদ, আন্দ্রিস গুস, ডেভন কনওয়ে, ফাহিম আশরাফ, মেহরান মুমতাজ, মার্ক চ্যাপম্যান, নিসার আহমেদ, মীর হামজা সাজ্জাদ, সামিন গুল, সামির মিনহাস, ইমাদ ওয়াসিম, রিচার্ড গ্লেসন, হায়দার আলী, মোহাম্মদ হাসনাইন, দীপেন্দ্র সিং আইরি, মোহাম্মদ ফাইক, সালমান মির্জা, ক্রিস গ্রিন এবং মহসিন রিয়াজ।

রাওয়ালপিন্ডিজ— মোহাম্মদ রিজওয়ান, স্যাম বিলিংস, জালাত খান, ইয়াসির খান, নাসিম শাহ, রিশাদ হোসেন, ড্যারিল মিচেল, মোহাম্মদ আমির, আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, ডিয়ান ফরেস্টার, আসিফ আফ্রিদি, কামরান গুলাম, রাজাউল্লাহ, মোহাম্মদ আমির খান, শাহজাইব খান, সাদ মাসুদ, কোলে ম্যাকনকি এবং উসমান খাওয়াজা।

পেশোয়ার জালমি— বাবর আজম, সুফিয়ান মুকিম, আব্দুল সামাদ, আলী রাজা, অ্যারন হার্ডি, আমের জামাল, খুররাম শাহজাদ, মোহাম্মদ হারিস, খালিদ উসমান, আব্দুল সুবহান, তানজিদ হাসান তামিম, মাইকেল ব্রেসওয়েল, কুশল মেন্ডিস, ইফতেখার আহমেদ, নাহিদ রানা, কাশিফ আলী, শাহনেওয়াজ দাহানি, ফারহান ইউসুফ, শরিফুল ইসলাম, মোহাম্মদ বাসিত এবং ব্রায়ান বেনেট।

কোয়েটা গ্লাডিয়েটর্স— সাউদ সাকিল, আবরার আহমেদ, উসমান তারিক, হাসান নেওয়াজ, শামিল হুসেইন, আলজারি জোসেফ, রাইলি রুশো, আহমেদ দানিয়াল, জাহানজাইব সুলতান, জাহানদাদ খান, খাওয়াজা নাফে, খান জেব, বিসমিল্লাহ খান, সাকিব খান, ব্রেট হ্যাম্পটন, বেভান জ্যাকবস, বেন ম্যাকডরমট, টম কারান, আহসান আলী এবং স্যাম হার্পার।

মুলতান সুলতান্স— অ্যাশ্টন টার্নার, মোহাম্মদ নাওয়াজ, শেহজাদ গুল, ফয়সাল আকরাম, মোহাম্মদ ইমরান, আরাফাত মিনহাস, শাহিবজাদা ফারহান, স্টিভ স্মিথ, পিটার সিডল, তাবরাইজ শামসি, ল্যাকলান শ, জস ফিলিপে, শান মাসুদ, মমিন কামার, মোহাম্মদ আওয়াইজ জাফর, মোহাম্মদ শাহজাদ, আরশাদ ইকবাল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইসমাইল, আতিজাজ হাবিব খান, ডেলানো পোজেস্টোর।

আরো পড়ুন: