আইসিসি সভায় যোগ দিয়েছেন তামিম

বাংলাদেশ ক্রিকেট
তামিম ইকবাল
তামিম ইকবাল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইসিসির ভবিষ্যৎ ইভেন্টগুলোর সম্প্রচারস্বত্ব নিয়ে সম্প্রচার প্রতিষ্ঠান জিও স্টার্সের সঙ্গে বৈঠকে বসেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে অনুষ্ঠিত হচ্ছে এই সভা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে এতে অংশ নিয়েছেন তামিম ইকবাল।

যদিও তামিমের আইসিসি সভায় যোগ দেয়া নিয়ে নানা জল্পনা কল্পনা চলছি। সব জল্পনা উড়িয়ে দিয়ে সভায় যোগ দেয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন তামিম। তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা এক ছবিতে দেখা যায়, আইসিসি বোর্ড সভার ফাইল। সেখানে আইসিসির লোগোর পাশাপাশি সভাস্থল এডিনবার্গের নামও উল্লেখ রয়েছে।

এর মধ্যে দিয়ে বোর্ড সভাপতি হিসেবে প্রথমবারের মতো আইসিসির সভায় অংশ নিচ্ছেন তামিম। গত কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ নেতৃত্বে একাধিক পরিবর্তন এসেছে। ২০২৪ সালের ২১ আগস্ট বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়ান নাজমুল হাসান পাপন। একই দিনে দায়িত্ব নেন ফারুক আহমেদ। পরে ২০২৫ সালের ৩০ মে তাকে সরিয়ে সভাপতি করা হয় আমিনুল ইসলাম বুলবুলকে।

এরপর ৬ অক্টোবর বিসিবির নির্বাচনে জয়ী হয়ে আবারও সভাপতির দায়িত্ব নেন তিনি। তবে সেই নির্বাচনকে ঘিরে অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এ বছর কমিটি ভেঙে দেয়। পরে তামিম ইকবালকে প্রধান করে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।

অন্তর্বর্তী দায়িত্বে থেকেই ক্রিকেটের স্বার্থে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে প্রশংসা কুড়ায় সেই কমিটি। গত জুনে বিসিবির নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়ার পরও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তামিম। ফলে এখন থেকে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা আইসিসির সব সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন তামিম।

আরো পড়ুন: