যদিও এমন ব্যর্থতার মাঝেও সুখবর পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে শীর্ষ চারে থাকায় ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নিশ্চিত করেছে বাংলাদেশ।
২০২৮ সালের আসরটি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। গ্রুপ ‘এ’ থেকে অস্ট্রেলিয়া, ভারত, সাউথ আফ্রিকা ও বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
আর গ্রুপ ‘বি’ থেকে জায়গা নিশ্চিত করেছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ওভারে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে গ্রুপ ‘বি’র শেষ দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করে শ্রীলঙ্কা।
চামারি আতাপাত্তুর নেতৃত্বাধীন দলটি ওল্ড ট্র্যাফোর্ডে চাপের মধ্যে লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয়। ২০২৮ সালের আসরের স্বাগতিক হওয়ায় পাকিস্তানও সরাসরি অংশ নেবে।
বাকি একটি স্থান পাবে ২০২৬ সালের ৬ জুলাই প্রকাশিত আইসিসি নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের কাট অফ অনুযায়ী সর্বোচ্চ অবস্থানে থাকা পরবর্তী দলটি। বর্তমান অবস্থায় সেই জায়গায় রয়েছে আয়ারল্যান্ড। দলটি র্যাঙ্কিংয়ে নবম স্থানে আছে, তাদের রেটিং পয়েন্ট ২০১।