২৬ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সাবেক ক্রিকেটারদের এই ম্যাচকে ঘিরে ইতোমধ্যেই দুই দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
সবুজ দলে রয়েছেন শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, নাদিফ চৌধুরী, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ সেলিম, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, আব্দুর রাজ্জাক, হাসিবুল হোসেন শান্ত, জামাল উদ্দিন বাবু ও হাসানুজ্জামান ঝরু। দলের ম্যানেজার হিসেবে থাকবেন ফারুক আহমেদ এবং কোচ খন্দকার ওয়াহিদুল ঘনি।
অন্যদিকে লাল দলে জায়গা পেয়েছেন জাহাঙ্গীর আলম, মেহরাব হোসেন অপি, মোহাম্মদ আশরাফুল, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ রফিক, মোহাম্মদ এহসানুল হক, খালেদ মাহমুদ পাইলট, আনোয়ার হোসেন (উইকেটকিপার), তারেক আজিজ খান, মাহবুবুল আলম রবিন, ডলার মাহমুদ, ইলিয়াস সানি, মুশফিকুর রহমান বাবু ও সাজ্জাদ আহমেদ শিপন।
দলের ম্যানেজারের দায়িত্বে আছেন রকিবুল হাসান, আর কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ সারওয়ার ইমরান। স্বাধীনতা দিবসকে সামনে রেখে এই আয়োজনকে বিশেষভাবে দেখছে বোর্ড। ক্রিকেটের মাধ্যমে দিনটির গুরুত্ব তুলে ধরা এবং সাবেক ও বর্তমান ক্রিকেটারদের এক মঞ্চে আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।
বিসিবি সবুজ দল— শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, নাদিফ চৌধুরী, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ সেলিম, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, আব্দুর রাজ্জাক, হাসিবুল হোসেন শান্ত, জামাল উদ্দিন বাবু ও হাসানুজ্জামান ঝরু।
বিসিবি লাল দল— জাহাঙ্গীর আলম, মেহরাব হোসেন অপি, মোহাম্মদ আশরাফুল, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ রফিক, মোহাম্মদ এহসানুল হক, খালেদ মাহমুদ পাইলট, আনোয়ার হোসেন (উইকেটকিপার), তারেক আজিজ খান, মাহবুবুল আলম রবিন, ডলার মাহমুদ, ইলিয়াস সানি, মুশফিকুর রহমান বাবু ও সাজ্জাদ আহমেদ শিপন।