‘এবার ম্যাককালামেরও চলে যাওয়া উচিৎ’
টেস্ট ক্রিকেটে এক নতুন দর্শনের প্রচলন করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ও প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। ইংল্যান্ডের সাবেকদের মধ্যে এই 'বাজবল' নামক নতুন দর্শন নিয়ে সমালোচনাই ছিল বেশি। এবার স্টোকসের আকস্মিক অবসর ঘোষণার পর ম্যাককালামকেও দায়িত্ব ছাড়ার আহ্বান জানিয়েছেন সাবেক ইংলিশ পেসার স্টিভ হার্মিসন। তার দাবি, স্টোকসের বিদায়ের সঙ্গে ম্যাককালামেরও সরে দাঁড়ানো উচিত।