সৌদি আরবের ৬ হাজার কোটি টাকার লিগকে ইসিবির ‘না’
কয়েকদিন পরই মাঠে গড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সব থেকে বড় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। শুরুর আগেই অবশ্য বড় একটি ধাক্কা খেয়েছিলো আইপিএল। গুঞ্জন ছিলো, আইপিএলকে পেছনে ফেলতেই নাকি ৬ হাজার কোটি টাকার লিগ নামানোর পরিকল্পনা করছে সৌদি আরব। তবে এবার শোনা গেলো ভিন্ন কথা। সেই লিগের প্রস্তাবকে না করে দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।