‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তিন ম্যাচ জেতার সামর্থ্য আছে’
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার পাশাপাশি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার বিপক্ষে হেরেছিলেন বাংলাদেশের মেয়েরা। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে সেবার খালি হাতেই ফিরতে হয়েছিল বাংলাদেশকে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বলার মতো কিছু করতে পারেনি টাইগ্রেসরা। স্কটল্যান্ডের বিপক্ষে জিতলেও জ্যোতিরা হেরেছিলেন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার কাছে।