বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়ে এনসিএল শুরু খুলনার
ব্যাটিং ব্যর্থতায় বরিশালের বিপক্ষে ইনিংস ও ১৩৫ রানের বড় জয় দিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের মৌসুম শুরু করেছে খুলনা বিভাগ। তৃতীয় দিনে বরিশালের দ্বিতীয় ইনিংস থেমেছে ১৯৭ রানে। ফলে প্রথম ইনিংসে ৩৩২ রানের লিড নেওয়া খুলনা জয় পেয়েছে ইনিংস ব্যবধানে।