যেভাবে বিদায় নিবো ভেবেছিলাম, সেভাবে পারলাম না: জয়াসুরিয়া
শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্বে আগামী জুন পর্যন্ত চুক্তি থাকলেও আগেই সরে যেতে চান সনাথ জায়াসুরিয়া। বিশ্বকাপ থেকে বিদায়ের পর নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন লঙ্কান এই কিংবদন্তি। তবে তিনি ঠিক এখনই দায়িত্ব ছাড়বেন, নাকি সামনে থাকা আরেকটি সিরিজ পর্যন্ত থাকবেন, তা এখনও পরিষ্কার নয়।