এশিয়ান গেমসের পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে দুঃসংবাদ বাংলাদেশের মেয়েদের
এশিয়ান গেমসে প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ নারী দল। সেমিফাইনালে ভারতের কাছে বড় হারের পর আজ ব্রোঞ্জ পদকের ম্যাচেও পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছে তারা। এর মধ্যেই প্রকাশিত সর্বশেষ আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন বাংলাদেশ প্রায় সব ব্যাটার-বোলারই। এদিকে ভারতকে সোনা জিতিয়ে মেয়েদের র্যাঙ্কিংয়ের সেরা চরে প্রবেশ করেছেন ভারতের শেফালি ভার্মা।