জাকিরের সেঞ্চুরির পরও লেপার্ডসের হার, গুলশানের নায়ক শাহাদাত
শুরুটা ভালো না হলেও গুলশান ক্রিকেট ক্লাবকে পথ দেখান শাহরিয়ার সাকিব ও শাহাদাত হোসেন সবুজ। তাদের দুজনের ১৮৭ রানের জুটিতেই ৩০১ রানের পুঁজি পায় গুলশান। ৯৪ বলে ৭৫ রানের ইনিংস খেলে শাহরিয়ার ফিরলেও সেঞ্চুরি পেয়েছেন শাহাদাত। ১৭ চার ও এক ছক্কায় ১২১ বলে খেলেছেন ১৩২ রানের ইনিংস। রান তাড়ায় সুবিধা করতে পারেননি অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।