ঐতিহাসিক লর্ডস টেস্টের দল ঘোষণা করলো ইংল্যান্ড
ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে প্রথমবারের মতো নারী টেস্ট ম্যাচ আয়োজনকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আগামী ১০ জুলাই ভারতের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন ন্যাট সিভার-ব্রান্ট। এর মাধ্যমে তিনি লর্ডসে ইংল্যান্ড নারী দলের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে ইতিহাসের অংশ হতে যাচ্ছেন।