লক্ষ্ণৌয়ের আর হারানোর কিছু নেই, তারা বিপজ্জনক: পন্টিং
টানা ছয় জয় দিয়ে এবারের আইপিএল শুরু করেছিল পাঞ্জাব কিংস। অনেকেই মনে করেছিল সবার আগে তারাই প্লে অফে কোয়ালিফাই করবে। তবে তেমনটা হয়নি। প্লে অফে এরই মধ্যে তিনটি দল নাম লিখিয়েছে। সেখানে নেই পাঞ্জাব কিংস। গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে দলটিকে।