ভেপ বিতর্ক নিয়ে মুখ খুললেন পরাগ
ড্রেসিংরুমে ইলেকট্রিক সিগারেট সেবনের ঘটনায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) শাস্তি পেয়েছিলেন রিয়ান পরাগ। রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতেও ছন্দে ছিলেন না। তবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৯০ রানের ইনিংস খেলে আবারও আলোচনায় এসেছেন তিনি।