ভারতের পক্ষে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন রাসেল আর্নল্ড
গলে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টের চতুর্থ দিনে ক্যাচ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ২৮৮ রানের লক্ষ্য তাড়ায় ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে থাকা শ্রীলঙ্কার লাহিরু উদারাকে ফিরিয়ে দেন মানব সুতার। তবে ধ্রুব জুরেলের নেওয়া সেই ক্যাচ আদৌ মাটিতে লেগেছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তৃতীয় আম্পায়ার রবীন্দ্র বিমলাসিরি অবশ্য রিপ্লে দেখে ক্যাচটি বৈধ ঘোষণা করেন।