পিএসএল থেকে নাম সরিয়ে নিলেন গুরবাজ
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম সরিয়ে নিয়েছেন রহমানউল্লাহ গুরবাজ। পিএসএলের ১১তম আসরের জন্য পেশাওয়ার জালমি সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছিল। এর মাত্র দুদিনের মাথায় পিএসএল না খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন আফগানিস্তানের মারকুটে এই ব্যাটার।