দুর্বলতাই এখন বড় শক্তি বিষ্ণইয়ের
আইপিএলের গত আসরটি মোটেই ভালো যায়নি রবি বিষ্ণইয়ের। তবে এবারের আসরে নিজের দুর্বলতাকেই শক্তিতে পরিণত করেছেন রাজস্থান রয়্যালসের এই স্পিনার। এর প্রমাণ মিলেছে গুজরাট টাইটান্সের বিপক্ষেই। গত আইপিএলে ১১ ম্যাচে ৯ উইকেট নেয়ার পরও তার দল লক্ষৌ সুপার জায়ান্টস বিষ্ণইকে ছেড়ে দেয়।