সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার টিকিট পাচ্ছে বাংলাদেশ
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নেওয়ায় ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়েছে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড। স্বাগতিক হিসেবে আগামী বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এ ছাড়া র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।