ভারতের বিপক্ষে আচরণবিধি ভেঙে পাকিস্তান অধিনায়কের শাস্তি
ভারতের বিপক্ষে বড় হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক ফতিমা সানা। নারী এশিয়া কাপে শেফালি ভার্মাকে আউট করার পর মাঠে দেওয়া তার অঙ্গভঙ্গিকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে দেখেছে আইসিসি। এ ঘটনায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁকে। পাশাপাশি তার শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।