নিজের পরামর্শের ফাঁদেই পড়লেন কোহলি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রায় সাড়ে তিন বছর পর শূন্য রানে আউট হয়েছেন বিরাট কোহলি। আর এই আউটে নিজের দেওয়া পরামর্শের ফাঁদেই পড়েছেন এই ব্যাটার। আগের ম্যাচে বোলার প্রিন্স যাদবকে দেওয়া পরামর্শই এই ম্যাচে বিপদ ঢেকে এনেছে কোহলির। দুর্দান্ত এক ডেলিভারিতে নিজের স্বপ্নের উইকেটটি পাবার পর প্রিন্স জানিয়েছেন কোহলির দেওয়া টোটকাতেই তাকে আউট করেছেন তিনি।