‘কার্তিকই চেন্নাইয়ের কোচ হিসেবে আদর্শ ব্যক্তি’
স্টিফেন ফ্লেমিংয়ের বিদায়ের পর চেন্নাই সুপার কিংসের পরবর্তী প্রধান কোচ কে হবেন, তা নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে সাবেক অস্ট্রেলিয়ান ও চেন্নাই ওপেনার ম্যাথু হেইডেন দলে চেন্নাইয়ের ক্রিকেট সংস্কৃতি ও পরিবেশ সম্পর্কে ভালোভাবে জানেন, এমন একজন কোচের পক্ষে মত দিয়েছেন। তার পছন্দের নাম দীনেশ কার্তিক। হেইডেনের মতে, চেন্নাইয়ের মতো বড় ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসেবে কার্তিক হতে পারেন আদর্শ ব্যক্তি।