দ্য হান্ড্রেডের নিলামে ৩ লাখ ৯০ হাজার পাউন্ডে বিক্রি হওয়া কে এই কোলস
ইংল্যান্ডের স্থানীয় তরুণ ক্রিকেটারদের নিয়ে দ্য হান্ড্রেডের নিলামে কাড়াকাড়ি হতে পারে বিবিসি স্পোর্টসের প্রতিবেদন এমন পাঁচজনের একজন ছিলেন জেমস কোলস। একশ বলের টুর্নামেন্টে নিলামে শেষ পর্যন্ত হলোও তাই। ২১ বছর বয়সি অলরাউন্ডারকে পেতে লড়াই হলো পাঁচ ফ্র্যাঞ্চাইজির। তবে ম্যানচেস্টার সুপার জায়ান্টস, বার্মিংহাম ফিনিক্স, ট্রেন্ট রকেটস ও সানরাইজার্স লিডসকে হটিয়ে ৩ লাখ ৯০ হাজার পাউন্ডেকে কোলসকে কিনে নেয় লন্ডন স্পিরিট। অ্যান্ডি ফ্লাওয়ার জানালেন, কোলসের জন্য আগেই বড় বাজেট রেখেছিলেন তারা।