ইউরোপিয়ান লিগে দল কিনলেন গেইল
নতুন ভূমিকায় দেখা যাবে ক্রিস গেইলকে। ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগের একটি দল কিনেছেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার। গ্লাসগো ফ্র্যাঞ্চাইজ়ির অন্যতম কর্ণধার হয়েছেন তিনি। এই ফ্র্যাঞ্চাইজ়ির আরেকজন কর্ণধার ভারতের রুপালি পর্দার তারকা অভিনেতা অভিষেক বচ্চন।