কোয়েটা ছেড়ে চেন্নাইয়ে জনসন, আইপিএল খেলবেন না ডাকেট
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলার কথা ছিল স্পেন্সার জনসনের। কোয়েটার সঙ্গে সরাসরি চুক্তি করলেও পাকিস্তানের লিগে খেলা হচ্ছে না বাঁহাতি পেসারের। পিএসএল ছেড়ে আইপিএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন স্পেন্সার। স্বদেশি নাথান এলিসের বদলি হিসেবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে চুক্তি করেছেন তিনি। অস্ট্রেলিয়ান পেসারকে দলে নিতে চেন্নাইয়ের খরচ দেড় কোটি রুপি।