ইস্টারহাউজেনের ঝড়ে সিরিজ জিতল সাউথ আফ্রিকা
উইয়ান মুল্ডার ও রুবিন হারম্যান ভালো শুরু এনে দিলেও নিউজিল্যান্ডের উপর তাণ্ডবটা চালান কনোর ইস্টারহাউজেন। চারে নেমে ৬ ছক্কা ও ৫ চারে খেলেছেন ৩৩ বলে ৭৫ রানের বিস্ফোরক ইনিংস। ইস্টারহাউজেনের এমন ইনিংসেই সিরিজে প্রথমবারের মতো দুইশর কাছাকাছি পুঁজি পায় সাউথ আফ্রিকা। রান তাড়ায় নিউজিল্যান্ডের ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। জেরাল্ড কোয়েতজে, মুল্ডার এবং ওটিনিয়েল বার্টম্যানদের সামনে জ্বলে উঠতে পারেননি কেউই। পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৩৩ রানে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতল সাউথ আফ্রিকা।