এমআই নিউইয়র্কের নাটকীয় জয়, ব্যাটে-বলে ব্যর্থ সাকিব
মেজর লিগ ক্রিকেটে সিয়াটল ওয়ার্কাসের বিপক্ষে একাদশে ফিরে ব্যাট ও বল- কোনো বিভাগে প্রত্যাশা পূরণ করতে পারেননি সাকিব আল হাসান। ১৪ বলে ১৫ রান করার পাশাপাশি চার ওভার বল করে ৪৪ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি। তবে তার দল এমআই নিউইয়র্ক শেষ পর্যন্ত ১৭ রানের জয় তুলে নিয়েছে।